রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৫৪
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

মিয়ানমারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

অনলাইন ডেস্ক  মিয়ানমারের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৫ মার্চ) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, বিক্ষোভ দমন করতেই সামরিক সরকার এ কাজ করেছে।

অন্যদিকে মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার ফলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কবে বা কখন সরবরাহ ব্যবস্থা ঠিক হবে তা বলা যাচ্ছে না।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভের পরে এই বিদ্যুৎ কেটে ফেলার ঘটনা ঘটল। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমন করতে সামরিক জান্তা সরকার মিয়ানমারে সামাজিক যোগাযোগমাধ্যমের প্লাটফর্মগুলো বন্ধ করে দিয়েছে। এছাড়া রাতের বেলা ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হচ্ছে। তবে লোকজন ভিপিএন ডাউনলোড করে বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পরপরই মিয়ানমারের সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের পেশাজীবীরা কাজে ইস্তফা দিয়ে রাজপথে বিক্ষোভ শুরু করেন। শান্তিপূর্ণ এই বিক্ষোভ অত্যন্ত সহিংসভাবে দমনের চেষ্টা চালাচ্ছে সামরিক সরকার। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।