বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ঢাকায় কাবাডি খেলা দেখবেন মোদি

স্পোর্টস ডেস্ক  ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওই সময় দুদেশের পুরুষ কাবাডি দল একটি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ উপভোগ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় কাবাডি দল সেই ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের দেশে আসছেন নরেন্দ্র মোদি। তিনি নিজ দেশের কাবাডি ফেডারেশনকে নির্দেশনা দিয়েছেন ঢাকায় এসে যেন তাদের জাতীয় দল খেলে।

তিনি আরও বলেন, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে দুদেশের জাতীয় দলের প্রীতি ম্যাচ। তবে সশরীরে নাকি স্টার স্পোর্টসে সম্প্রচারের মাধ্যমে টেলিভিশনে দুই দেশের প্রধানমন্ত্রী ম্যাচ উপভোগ করবেন, তা এখনই বলা যাচ্ছে না।