বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৫
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

দেশের ইতিহাসে প্রথম হিজড়া সংবাদ উপস্থাপক হলেন শিশির

ডেক্সরিপোর্ট  স্বাধীনতার ৫০ বছরে দেশে এই প্রথম টেলিভিশনে সংবাদ উপস্থাপক হয়েছেন এক ট্রান্সজেন্ডার (হিজড়া) নারী। তার নাম তাসনুভা আনান শিশির। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠ করবেন শিশির।

এছাড়া একইদিনে একটি নাটকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আরেক হিজড়া নারীকে। তার নাম নুসরাত মৌ।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি টেলিভিশনটি এ ঘোষণা দেয়।

বৈশাখী টিভির ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বৈশাখী টেলিভিশন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বছর, স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের আগে সংবাদ বিভাগ ও নাটকে দুইজন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করেছে। দেশের মানুষ এই প্রথম একজন ট্রান্সজেন্ডারকে পেশাদার সংবাদ বুলেটিনে পাঠ করতে দেখবেন। এই ট্রান্সজেন্ডার নারীর নাম তাসনুভা আনান শিশির। আসছে ৮ মার্চ (সোমবার) আন্তর্জাতিক নারী দিবসে শিশির বৈশাখী টেলিভিশনে তার প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করবেন।

আরও জানানো হয়, টেলিভিশনটির বিনোদন বিভাগের নিয়মিত নাটকের মূল চরিত্রগুলোর একটিতে যুক্ত করা হয়েছে আরেকজন ট্রান্সজেন্ডার নারীকে। যার নাম নুসরাত মৌ। যাকে পর্দায় প্রথম দেখা যাবে আন্তর্জাতিক নারী দিবসে। ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’-এর একটি পর্বে মৌকে দেখা যাবে। ৮ মার্চ রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।

তাসনুভা আনান শিশির গণমাধ্যমকে জানান, ওই টেলিভিশনটিতে তিনি নাটকের কাজে গিয়েছিলেন। সেখানে তার উচ্চারণ উপস্থাপন দেখে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে অডিশন দিতে বলে। পরে অডিশন দিয়ে সংবাদ পাঠক হিসেবে নির্বাচিত হন তিনি।