বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২৪
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের করোনা পজিটিভ,উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন

কামরুজ্জামান শাহীন,ভোলা  পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) করোনা যোদ্ধা মোহাম্মদ আবুল কালাম আজাদের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বাংলাদেশ পুলিশ হাসপাতালে প্রেরন করা হয়েছে।।

বৃহস্পতিবার ভোলা সদর হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় অতিরিক্ত পুলিশ সুপারের শরীরে এ করোনা পজিটিভ সনাক্ত হয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারী রবিবার তার শরীরে জ¦র অনুভব হয়। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান তিনি।

তিনি গত বছরের ৭ জুলাই ভোলা আসার পর থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া কোভিড ১৯’র সংক্রমণ রোধে শুরু থেকেই করোনা প্রতিরোধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মাঠে-ময়দানে ব্যাপক ভাবে কাজ করেছিলেন। সম্প্রতি ভোলার চরফ্যাশন পৌর নির্বাচনে মাঠে থেকে সাধারন মানুষের নিরাপত্তায় নিয়োজিত থেকে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দিয়ে ভোলাবাসীর হৃদয় জয়করে নেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, মানুষের জন্য ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অপরাধ মুক্ত সমাজ গড়তে কাজ করে যাচ্ছি এতে যে কোন বিপদই আসুক না কেন সব কিছুই আল্লাহর রহমতে মোকাবেলা করে যাবো। সকলের কাছে দোয়া কামনা করছি।

এদিকে মানবতার কল্যানে নিবেদিত সৎ আদর্শবান দেশপ্রেমিক এই পুলিশ অফিসারের করোনা মুক্তির জন্য দোয়া কামনা করেছেন ভোলার সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।