বৃহস্পতিবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ২:০৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের

ডেস্ক রিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,​ অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের। সোমবার (৮ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নারীর সুরক্ষা নিশ্চিতে নানান ধরনের আইন প্রণয়ন করেছে বর্তমান সরকার। টাকার অভাবে যেনো নারীরা আইনি সহযোগিতা বঞ্চিত না হয়, সে ব্যবস্থা করা হচ্ছে।

নারীর সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথে বর্তমান সরকার নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে বিশ্বের সকল নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী আন্দোলনের ইতিহাসে আজ এক গৌরবময় দিন। দীর্ঘ কর্মঘণ্টা আর মজুরি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নারী আদায় করেছিল তার অধিকার। আদায় করেছিল বিশ্ব সমীহ। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সম-অংশীদারি। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।