বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:০৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমার সংকট: ধর্মঘটে নামছে ৯ ট্রেড ইউনিয়ন

অনলাইন ডেস্ক  মিয়ানমারে এবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়নগুলো। একইসঙ্গে কাজে ইস্তফা দিয়ে সামরিক সরকারকে অসহযোগিতা করতে দেশের সবাইকে আহ্বানও জানিয়েছে তারা। সোমবার (৮ মার্চ) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। আজ থেকেই এ কর্মসূচি শুরু হবে।

নির্মাণ, কৃষি, পণ্য উৎপাদনসহ অন্তত নয়টি খাতের ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটে যোগ দিচ্ছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ব্যবসা ও অর্থনীতি সচল রাখলে সেনাবাহিনীকে সহযোগিতা করাই হবে কারণ তারা জনগণের শক্তি দমন করছে। আমাদের গণতন্ত্রের জন্য পদক্ষেপ নেয়ার সময় এখনই।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পরপরই মিয়ানমারের রাজপথে বিক্ষোভ শুরু হয়। সোমবার থেকে ট্রেড ইউনিয়নগুলোর এই ধর্মঘটের ফলে বিক্ষোভে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচি অত্যন্ত সহিংসভাবে দমনের চেষ্টা চালাচ্ছে সামরিক সরকার। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

রবিবার পর্যন্ত আটক হয়েছেন প্রায় ১৮০০ ব্যক্তি। তবে এর মধ্যেও বিক্ষোভ চালিয়ে যেতে উদ্যমে এতটুকু ঘাটতি পড়েনি মিয়ানমারের জনগণের। রবিবারও অভ্যুত্থানের বিরুদ্ধে অন্তত ১০ হাজার মানুষ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে কাঁদানে গ্যাস ও গুলি ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী।