বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:০৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন

ডেস্ক রিপোর্ট  সারাদেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা সীমিত আকারে আগামী ১০ মার্চ থেকে সচিবালয়ে প্রবেশের সুযোগ পাবেন।

সোমবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠিয়েছে। চিঠিতে দেয়া দর্শনার্থীদের কাজের গুরুত্ব বুঝে পাস ইস্যুর বিষয়ে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।

গেল বছর করোনাভাইরাসের আক্রান্ত সংখ্যা বেড়ে যাওয়ায় সচিবালয়ে ভিড় এড়াতে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। পরে লকডাউনের শেষে সচিবালয় খোলার পরপর দর্শনার্থী প্রবেশে আর কোনো পাস ইস্যু করা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের নামে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবরা দৈনিক ১০টি পাস ইস্যু করতে পারবেন। এ ছাড়াও সচিবালয়ে কর্মরত অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা দৈনিক ৩ টি এবং সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিবরা তাদের দফতরে কাজের জন্য আসা দর্শনার্থীদের ক্ষেত্রে দৈনিক ৫টি করে পাস ইস্যু করতে পারবেন।