শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

হজ ও ওমরাহ পালনে সৌদি সরকারের প্রণোদনা ঘোষণা

অনলাইন ডেস্ক  হজ ও ওমরাহ পরিচালনায় প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কিছু প্রণোদনার অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সোমবার দেশটির বার্তা সংস্থা এসপিএ এমন খবর দিয়েছে।

করোনা মহামারীতে ব্যক্তিগত, ব্যবসায়িক খাত ও বিনিয়োগে প্রভাব লাঘবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব খাতের জন্য প্রণোদনা—

১. মক্কা ও মদিনায় পৌর বাণিজ্য কার্যক্রমে আবাসন প্রতিষ্ঠানগুলোকে এক বছরের জন্য লাইসেন্স ফি মওকুফ করে দেওয়া হবে

২. নিয়োগকৃত প্রবাসীদের ফি দেওয়া থেকে হজ ও ওমরাহ খাতের প্রতিষ্ঠানগুলোকে ছয় মাসের জন্য রেহাই দেওয়া হবে

৩. মক্কা ও মদিনায় আবাসন প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নে একবছরে কোনো অর্থ দিতে হবে না। পরবর্তীতে এ সময় আরও বাড়ানো হতে পারে

৪. হজ ও ওমরাহ খাতে কর্মরত প্রবাসীদের আবাসন ফি আগামী ছয় মাসের জন্য স্থগিত থাকবে। এ সংক্রান্ত কিস্তি পরিশোধের মেয়াদ একবছর করা হয়েছে

৫. হজ ও ওমরাহ যাত্রীদের পরিবহনে বাস কোম্পানিগুলোর লাইসেন্স কোনো ফি ছাড়াই একবছর বাড়িয়ে দেওয়া হয়েছে

৬. চলতি বছরের হজ মৌসুমে নতুন বাসের শুল্ক আদায় আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে। নির্ধারিত তারিখ থেকে চার মাস মেয়াদে কিস্তি পরিশোধ করতে হবে।