মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

তিউনিশিয়ায় নৌকা ডুবে ৩৯ অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক  তিউনিশিয়ার উপকূলীয় অঞ্চলে নৌকা ডুবে ৩৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১৬৫ জনকে। গতকাল মঙ্গলবার (৯ মার্চ) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি।

এক বিবৃতিতে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় অভিবাসীবাহী দুটি নৌকা তিউনিশিয়া উপকূলে ডুবে যায়। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১২২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যাদের অধিকাংশই আফ্রিকা অঞ্চলের মানুষ। এছাড়া ওই এলাকায় থাকা মাছ ধরার নৌকাগুলো আরও ১৯ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আরও অনেকে নিখোঁজ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির কোস্টগার্ড। গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার।