মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:২৪
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

তুরস্কে রুশ রাষ্ট্রদূত হত্যাকাণ্ডে ৫ আসামির যাবজ্জীবন

অনলাইন ডেস্ক  আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যান্ড্রি কারলোভকে সভামঞ্চে প্রকাশ্যে গুলি করে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তুরস্কের একটি আদালত।

পাঁচ বছর আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি ছবির প্রদর্শনীতে ছুটিতে থাকা এক পুলিশ সদস্যের পিস্তলের গুলিতে ওই রুশ কূটনীতিক নিহত হন। খবর আলজাজিরার।

২০১৬ সালের ১৯ ডিসেম্বর ‘আলেপ্পোকে ভুলি নাই’ বলেই তুর্কি পুলিশ সদস্য মেভলুত মের্ট আলতিনতাস (২২) রুশ কূটনীতিককে গুলি করে। পরে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ঘাতকও।

সিরিয়ায় গৃহযুদ্ধে রাশিয়াকে দায়ী করে দেশটির রাষ্ট্রদূতের ওপর হামলা চালিয়ে ছিলেন ওই তুর্কি পুলিশ।

মামলার অন্য পাঁচ আসামিকে তুরস্কের একটি আদালত মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।