মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পাকিস্তানে তুরস্কের সামরিক হেলিকপ্টার বিক্রি আটকে দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  পাকিস্তানের কাছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৩০টি অ্যাটাক হেলিকপ্টার সরবরাহে তুরস্ককে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনীকে ব্যবহৃত এই হেলিকপ্টার যেকোনো আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম।

সোমবার তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহীম কালিন সাংবাদিকদের বলেন, পাকিস্তানের কাছে তুর্কি হেলিকপ্টার বিক্রয় আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন এ ধরনের অস্ত্র কিনতে প্রতিবেশী চীনের দিকে ঝুঁকতে পারে ইসলামাবাদ।

ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রের বরাতে ডন অনলাইন ও ব্লুমবার্গ নিউজ এমন খবর দিয়েছে।

জোড়া ইঞ্জিন, জোড়া আসন, বহু ধরনের ভূমিকা পালন ও সব ধরনের পরিস্থিতিতে হামলায় সক্ষম অ্যাটাক টি-১২৯ হেলিকপ্টার। এ বিমানের ইঞ্জিন যুক্তরাষ্ট্রের নির্মিত।

ইব্রাহীম কালিন বলেন, পাকিস্তানের কাছে তুরস্ককে অস্ত্র বিক্রি করতে না দেওয়ায় মার্কিন স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে। কারণ পাকিস্তান এখন এসব অস্ত্র সংগ্রহে চীনের দিকে ঝুঁকবে।

২০১৮ সালের জুলাইয়ে তুরস্কের হেলিকপ্টার গানশিপ ক্রয়ে ১৫০ কোটি ডলারের চুক্তি করে পাকিস্তান। কিন্তু ইঞ্জিনের জন্য লাইসেন্স দিতে পেন্টাগন অস্বীকার করলে সরবরাহের তারিখ পিছিয়ে যায়।

মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের এই মুখপাত্র। তিনি বলেন, ওয়াশিংটন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তরে অস্বীকার করায় রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে বাধ্য হয়েছে তুরস্ক।

এর আগে ২০১৯ সালের আগস্টেও তুর্কি অস্ত্র ক্রয় আটকে দিয়েছিলেন তখনকার মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প।