সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৫৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট ঈদুল আজহা

ডেক্সরিপোর্ট:দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৩ আগস্ট জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে বাংলাদেশে এবারের পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১২ আগস্ট সোমবার।

শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সারা দেশ থেকে চাঁদ দেখাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (০১ আগস্ট) সৌদি আরবে জিলহজ মাসের চাদঁ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। তাই সেখানে শুক্রবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হয়েছে। এর ফলে ৮ আগস্ট (বৃহস্পতিবার) হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এ দিন সন্ধ্যার পরপরই মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন হাজিরা।

শুক্রবার (০৯ আগস্ট) সারাদিন মিনায় অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন তারা। পরদিন আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুৎবা দেওয়া হবে।

হজের খুৎবা শেষে সেখানে জোহর ও আসরের নামাজ পড়বেন হাজিরা। সে দিন সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফায় যাবেন। সেখানে গিয়ে তারা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে সারারাত অবস্থানের পর শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য প্রস্তুতি নেবেন বিভিন্ন দেশ থেকে হজ সফরে যাওয়া বিভিন্ন দেশের  হজযাত্রীরা। রোববার ফজরের নামাজ শেষে বড় জামারায় (প্রতীকী বড় শয়তান) পাথর নিক্ষেপ করতে মিনায় যাবেন তারা। পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দেবেন তারা।

এ বছর বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন যাওয়ার কথা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ ব্যালটি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজ করতে যাচ্ছেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ হজ পালনার্থীর সৌদি আরবে পৌঁছার কথা।