সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:৩৮
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচারণা চালাবেন মমতা!

অনলাইন ডেস্ক  পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ‘ধাক্কা’ লেগে পড়ে আহত হন মমতা। সেখান থেকে তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। রাতে পায়ে প্রাথমিকভাবে প্লাস্টার করা হয়। হাসপাতাল থেকেই ঘোষণা দিয়েছেন প্রয়োজন হলে হুইলচেয়ারে করে প্রচারণায় নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি অবস্থায়ই এমন ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী।

এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা নেমে নন্দীগ্রামে ‘ধাক্কা’ খেয়ে পগে আহত হন বলে অভিযোগ করেছেন মমতা।

এদিকে আজ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মুখ্যমন্ত্রীর গোড়ালিতে ব্যথা রয়েছে। তার হাড়ে চোট লেগেছে। পাশাপাশি শরীরে সোডিয়ামের মাত্রা কম রয়েছে।

আগের দিন সন্ধ্যার ঘটনার পর থেকেই তৃণমূল নেতৃত্বের পাশাপাশি দলের কর্মী-সমর্থকেরা চিন্তিত ছিলেন। আসন্ন ভোটের প্রচারণা কিভাবে করবেন। বৃহস্পতিবার মমতা জানিয়ে দিলেন, দরকার হলে তিনি হুইলচেয়ার নিয়েই প্রচারণা চালাবেন। একই সঙ্গে তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সংযত থাকার বার্তাও দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, যারা আমার কর্মী-ভাইবোন আছেন, তাদের বলছি, গতকাল আমার খুব চোট লেগেছিল। পায়ে চোট আছে। লিগামেন্টেও চোট লেগেছে। মাথায় ও বুকে খুব ব্যথাও হয়েছে। খুব বড় চোট লেগেছে। ডাক্তারদের চিকিৎসাতেই আছি। আমি অনুরোধ করব সবার কাছে, শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না যাতে মানুষের কোনো অসুবিধা হয়। আশা করি আমি আবার দু’তিন দিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরে যেতে পারব। তবে হয়তো পায়ের সমস্যা থাকবে। কিন্তু আমি ম্যানেজ করে নেব। আমার মিটিং কিছুই আমি নষ্ট করব না। হয়তো কিছু দিন আমাকে হুইলচেয়ারে ঘুরতে হবে।