রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

৪ জুলাই করোনা মুক্ত হবে যুক্তরাষ্ট্র: বাইডেন

অনলাইন ডেস্ক  আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস থেকে মুক্ত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে আগামী ১ মে’র মধ্যে প্রাপ্তবয়স্কদের টিকা দিতে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার (১২ মার্চ) এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসও। এইদিনে প্রতীকী ভাবে মহামারী করোনা থেকে আমেরিকানরা স্বাধীনতা পাবে বলে উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, আমরা যদি একসাথে টিকাদান কর্মসূচি চালিয়ে যাই তাহলে ভালো সম্ভাবনা আছে আমরা সফল হব এবং স্বাধীনতা দিবস উদযাপন করতে পারব।

টিকাদান কর্মসূচি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্থানে ডেন্টিস্ট ও পশুচিকিৎসকদের করোনা টিকা প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে। এর আগে বাইডেন বলেছিলেন, তাঁর দায়িত্ব গ্রহণের ১০০তম দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা প্রদান নিশ্চিত করা হবে। যে গতিতে কাজ এগোচ্ছে তাতে ৬০ দিনেই তাঁর লক্ষ্যপূরণ হয়ে যাবে।

তবে সুখবর দিলেও মানুষকে সতর্ক করতে ভোলেননি বাইডেন। তিনি বলেন, লড়াই এখনো শেষ হয়নি। হাল ছেড়ে দেওয়ার সময় এখনো হয়নি।