রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

এমপি মাহমুদুস সামাদের মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে

ডেস্ক রিপোর্ট  সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীর মরদেহ তার নিজ উপজেলা ফেঞ্চুগঞ্জে পৌঁছেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে স্থানীয় সার কারখানা মাঠে এসে পৌঁছায় তার মরদেহ।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও সংসদ সদস্যের পরিবারের সদস্যরা তার লাশ গ্রহণ করেন। এরপর সেখান থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বিকাল ৪টা পর্যন্ত সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিকাল ৫টায় কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা হওযার কথা রয়েছে।

পরে তার বাড়ির মসজিদের সঙ্গে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাঠফন করা হবে।

গত রোববার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার করোনা সংক্রমণ ধরা পড়ে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাহমুদুস সামাদ চৌধুরী গত ১০ ফেব্রুয়ারি সংসদ ভবনে করোনার টিকা নেন। সিলেট ৩ আসন থেকে গত তিন মেয়াদে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।