রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

১৮৪ চীনা ওয়েবসাইট বন্ধ করলো সৌদি আরব

অনলাইন ডেস্ক  সৌদি আরবে ১৮৪টি চীনা ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, এসব সাইটের মাধ্যমে ভেজাল ও নকল পণ্য বিক্রি করা হচ্ছিল। বৃহস্পতিবার (১১ মার্চ) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ডেইলি হান্ট। জানা গেছে, এসব সাইটে পণ্য ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই ক্রেতাদের। এমনকি বিক্রয়ত্তোর সেবাও দেওয়া হচ্ছে না। সৌদি কর্তৃপক্ষ এসব সাইটের সব তথ্যসহ এদের ব্লক করেছে দেশটিতে।

জনগণের প্রতি জানানো এক আহ্বানে কর্তৃপক্ষ বলেছে, বিশ্বাসযোগ্য দোকানের সাথে লেনদেন করুন। কোনো অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেখে এসব ভূঁইফোড় সাইট থেকে পণ্য কিনবেন না।

এসব ওয়েবসাইটে অপেক্ষাকৃত কমদামে নকল ইলেকট্রনিক পণ্য, পারফিউম, ব্যাগ, জুতো, কাপড় ও কসমেটিক সামগ্রী বিক্রি করা হতো। এই প্রতারণার কথা জানতে পেরে সৌদি কর্তৃপক্ষ এক বিশদ তদন্ত শেষে সাইটগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়।