মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা

অনলাইন ডেস্ক  হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। হুইলচেয়ারে বসেই বাড়ির উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বাড়িতে তিনি ৪৮ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

চিকিৎসকরা জানান, তার গোড়ালির ব্যথা অনেকটাই কমেছে। এ দিন নতুন করে তার পায়ে প্লাস্টার করা হয়েছে। সাত দিন পরে ফের তাকে চেক আপের জন্য আসতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব নিয়ম মেনেই চলাফেরা করবেন তিনি।

মমতা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা আসনে বুধবার মনোনয়নপত্র জমা দেন। পরে বিভিন্ন মন্দিরে পূজা দিয়ে নিজের নন্দীগ্রামে ভাড়া নেওয়া বাড়িতে ফেরার সময় হামলার শিকার হন। ওই দিন রাতেই মমতাকে ভর্তি করানো হয় কলকাতার পিজি হাসপাতালে।

এরই মধ্যে মমতা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, তিনি হাসপাতাল থেকে ছুটি চান। তিনি চান আরও দু-তিন দিনের চিকিৎসা বাড়িতে করা হোক। এ কারণেই চিকিৎসকেরা তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে মমতার ওপর হামলা করার প্রতিবাদে তৃণমূলের ডাকে আজ বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত রাজ্যের সর্বত্র কালো পতাকা হাতে নিয়ে এবং কালো কাপড় দিয়ে মুখ ঢেকে মৌন মিছিল করা হয়।