রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ট্রেনের গতি যাতে ১২০-এর নিচে না নামে সে লক্ষ্যে রেলপথ সাজানো হচ্ছে

ডেস্ক রিপোর্ট  ভবিষ্যতে ট্রেনের গতি যাতে ১২০ কিলোমিটারের নিচে না নামতে হয়, সেই লক্ষ্যে রেলপথ সাজানো হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহীর রেলভবন ও রেলস্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি, রেল ব্যবস্থাকে আরও কীভাবে আধুনিক, যুগোপযোগী এবং মানুষের জন্য সহায়ক হিসেবে গড়ে তোলা যায়। রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত রেললাইন ডাবল করার পরিকল্পনা আমাদের আছে। ধীরে ধীরে প্রত্যেকটা লাইনকে আমরা ডাবল লাইন করছি।

খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেললাইন ডাবল করতে ডিপিপি তৈরির কাজ চলছে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন করার কাজ চলছে। যমুনা নদীর উপর ডুয়েল গেজ ডাবল লাইন ব্রিজ হচ্ছে, সেই ব্রিজের উপর দিয়ে ১০০ কিলোমিটার মিটারগেজ ও ১২০ কিলোমিটার ব্রডগেজ গতি নিয়ে ট্রেন চলাচল করতে পারবে।

কোনো ট্রেনকে অপেক্ষা করতে হবে না; একদিকে ট্রেন যাবে, আরেক দিকে আসবে। অন্যান্য লাইনও সেভাবেই করা হচ্ছে। ভবিষ্যতে রেলের গতি যাতে ১২০ কিলোমিটারের নিচে না নামতে হয়, সেই লক্ষ্যে আমরা রেলপথ সাজাচ্ছি।

রাজশাহী থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর ব্যাপারে রেলমন্ত্রী বলেন, আপনারা যে রাজশাহী থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চান, সেটি শোনার জন্যই এখানে এসেছি। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ইতোমধ্যে ডিও প্রদান করেছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের নামে নামকরণ করার দাবির পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী বলেন, শহীদ এএইচএম কামারুজ্জামান শুধু আমাদের জাতীয় নেতাই নন, তিনি আমাদের স্বাধীনতার ইতিহাসের অংশ। এ ব্যাপারে আমাকে ফরমালি প্রস্তাব দেওয়া হলে আমরা অনুমোদন দেব।