সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৫০
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ভোলার চরফ্যাসনে দুই মাদক বিক্রেতা আটক

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসন পৌরসভা ৩নং ওয়ার্ড এলাকা থেকে মো.নুরু ওরফে গুজা নুরু(৪৫) ও রাকিব ফরাজী(৩৫) নামের দুই মাদক বিক্রেতাকে ১৮ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ।

গত বৃহম্পতিবার রাতে চরফ্যাসন পৌরসভা ৩নং ওয়ার্ডস্থ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক নুরু ওরফে গুজা নুরু চরফ্যাসন পৌরসভা ৩নং ওয়ার্ডের মৃত আঃ হক ফরাজীর ছেলে এবং রাকিব ফরাজী একই এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. সামসুল আরেফিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাসন থানার উপ-পরিদর্শক(এসআই)মো.আজিজুর রহমানের নেতৃত্বে চরফ্যাসন পৌরসভা ৩নং ওয়ার্ডে অভিযান চালিয়ে নুরু ও রাকিবকে তাদের নিজ বাড়ি থেকে ১৮পিচ ইয়াবাসহ আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।