মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

জনগণের টাকায় ১৬ টি আধুনিক উড়োজাহাজ কেনা হয়েছে

ডেস্ক রিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পর্যন্ত জনগণের টাকায় ১৬টি নিজস্ব নতুন আধুনিক উড়োজাহাজ কেনা হয়েছে এবং সর্বমোট এখন আমাদের ২১টি জাহাজ আছে। সেগুলো যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে এবং যাত্রী সেবার যেন মান উন্নত হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানান সরকার প্রধান।

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্যাশ ৮ কিউ ৪০০ উড়োজাহাজ ‘আকাশতরী’ ও ‘শ্বেত বলাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

দেশের ‘ভাবমূর্তির’ কথা বিবেচনায় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা আমাদের সবারেই দায়িত্ব, সবারই কর্তব্য।

বিমান শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মন্তব্য করে তিনি বলেন, সেজন্য সব সময় আমাদের প্রচেষ্টা ছিল যে এই বিমান যেন ভালোভাবে, সুন্দরভাবে আমরা গড়তে পারি।

এখন যারা বিমানে চলাচল করেন, তারা ইন্টারনেটসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা উপভোগ করতে পারেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিমানে উঠে বেকার বসে থাকতে হবে না। ব্যবসা বাণিজ্যের কাজও চালাতে পারবে। সেই সুবিধাটাও আমরা দিয়েছি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে চুক্তির আওতায় যে তিনটি ড্যাশ ৮ কিউ ৪০০ উড়োজাহাজ কেনা হয়েছে, তার মধ্যে শেষ দুটি রোববার বিমান বহরে যুক্ত হল। প্রধানমন্ত্রী উড়োজাহাজ দুটোর নাম রেখেছেন ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’।

নতুন দুই উড়োজাহাজের অন্তর্ভুক্তি উপলক্ষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামালসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।