মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পবিত্র কোরআনের ২৬ আয়াত বাতিল চেয়ে ভারতের আদালতে রিট

অনলাইন ডেস্ক  পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে। রিটটি করেছেন উত্তর প্রদেশ রাজ্য শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি।

শনিবার (১৩ মার্চ) এ রিট দায়ের করা হয়। এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

জানা গেছে, রিট আবেদনে বলা হয়, এই ২৬টি আয়াত উদ্দেশ্যমূলকভাবে ইসলামের তিন খলিফা হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত ওসমান কোরআনের মধ্যে ঢুকিয়েছেন। ক্ষমতা সুসংহত করতেই তারা এ কাজ করেছেন বলে রিটে উল্লেখ করা হয়। এই আয়াতগুলোতে মানুষকে সহিংস জিহাদে উৎসাহিত করা হয়েছে।

অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড ও আরও অনেক মুসলিম সংগঠন রিজভির এই পদক্ষেপের নিন্দা করেছে এবং আদালতের কাছে রিটটি বাতিল করার আহ্বান জানিয়েছে বলেছে, কোরআনের আয়াতগুলির সত্যতা নিয়ে মুসলমানরা কোনো বিতর্ক করবে না।

এছাড়া, মজলিস-এ-উলামায়ে হিন্দ এর সাধারণ সম্পাদক মাওলানা কালবে জাওয়াদ এবং লখনউয়ের আইশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী মহালিও রিজভীর এ কাজের তীব্র নিন্দা জানিয়েছেন।