শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:৪৯
শিরোনাম :

১৯ মার্চ বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপক্ষে

ডেস্ক রিপোর্ট  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারের আমন্ত্রণে দুইদিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১৯ মার্চ বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন,আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে।

তিনি আরও বলেন, রাজাপক্ষের পাশাপাশি মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আসবেন এসব অনুষ্ঠানে যোগ দিতে।

মোমেন বলেন, অনুষ্ঠানের সময় চুক্তি স্বাক্ষর হবে এবং দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে।