শনিবার, ২৬শে জুন, ২০২৬ ইং, রাত ৪:২৩
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

বাইডেনের ডাকে সাড়া দেয়নি উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক  ক্রমবর্ধমান ঝুঁকি কমাতে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে গোপনে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। আজ রবিবার (১৪ মার্চ) প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিএনএন।

বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা জানান, গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে গোপনে উত্তর কোরিয়া সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। ক্রমবর্ধমান ঝুঁকি কমাতেই এই চেষ্টা। কিন্তু আজ অবধি পিয়ংইয়াংয়ের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ওয়াশিংটনের একাধিক প্রচেষ্টা সত্ত্বেও গত এক বছরের বেশি সময় ধরে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি কোনো সংলাপ হয়নি, যোগ করেন তিনি।

বিষয়টি সম্পর্কে বিস্তারিত আর কিছু না জানালেও মার্কিন এই কর্মকর্তা আরো জানান, বর্তমানে নতুন করে উত্তর কোরিয়ার নীতি পর্যালোচনা করছে প্রশাসন। আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রতিবেশীদের বিরুদ্ধে পিয়ংইয়াংয়ের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় বিকল্প উপায়ও মূল্যায়ন করা হচ্ছে।

সিএনএন জানিয়েছে, পর্যালোচনা প্রক্রিয়া চলাকালীন উত্তর কোরিয়া নীতির সম্পর্কে অভিজ্ঞতার জন্য সাবেক প্রশাসন বিশেষত ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি মিত্র রাষ্ট্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গেও যোগাযোগ রাখছে হোয়াইট হাউজ।

আগামী সপ্তাহের মধ্যেই পর্যালোচনা নীতির কাজ সমাপ্ত করা সম্ভব হবে বলে জানান বাইডেন প্রশাসনের এই কূটনীতিক।

সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের উত্তর কোরিয়া নীতি পর্যালোচনা শেষে আসছে সপ্তাহের যে কোনো দিন জনসম্মুখে ঘোষণা দিতে পারেন।