বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:২৫
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে হামলা

অনলাইন ডেস্ক  আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা শনিবার (১৩ মার্চ) সেদেশের সরকার বিরোধী একদল বিক্ষোভকারী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে বহনকারী একটি গাড়িতে এই হামলা চালায়। দাবানলে ক্ষতিগ্রস্ত দেশটির একটি এলাকা পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জান যায়, দক্ষিণের পাতাগোনিয়া অঞ্চলে লাগো পিউলো শহরে একটি কমিউনিটি সেন্টার থেকে বেড় হয়ে বিক্ষোভকারীদের ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় এই হামলার শিকার হন প্রেসিডেন্ট আলবার্তো। এ সময় বিক্ষোভকারীরা গাড়িতে লাথি মারে এবং গাড়িটি লক্ষ্য করে পাথর ছুঁড়ে।

দেশটির জনপ্রিয় ক্লারিন পত্রিকার খবরে বলা হয়, চিবুত প্রদেশে খনি প্রকল্পের প্রতিবাদে স্থানীয় জনতা বিক্ষোভ করছিল। পাতাগোনিয়া এবং প্রদেশের গভর্নর এই খনি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।

শুক্রবার কর্মকর্তারা জানান, কয়েকদিন ধরে পাতাগোনিয়া দাবানলে জ্বলছে, এতে ১ জনের মৃত্যু এবং ১১জন আহত হয়েছে। অনেক এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে প্রায় ২০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গভর্নর বলেছেন, কয়েকটি শহরে পানি ও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।