সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৫৬
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বরিশালে ডিসি’র নের্তৃত্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেক্সরিপোর্ট:“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ রাখি মশার বিস্তার ও ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই” এই স্লোগান নিয়ে বরিশাল সদর উপজেলা ও জেলার ১০ উপজেলাসহ নগরীর বিভিন্ন কলেজ-মাদ্রাসায় ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

শনিবার (৩ই আগস্ট) সকাল ১১ টায় নগরীর আমতলা মোড়স্থ সরকারী শিশু পরিবার (বালিকা উত্তর) ও সরকারী শিশু পরিবার (দক্ষিণ) ক্যাম্পাসে মশক নিধন ও ঔষধ ছিটিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা রাখাসহ মশক নিধন ও ডেঙ্গু থেকে রক্ষা পেতে আমরা সরকারিভাবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছি।

তার পরেও কেহ যদি পরিস্কার-পরিচ্ছন্নতার দিকে দৃষ্টি না রাখে তাহলে তদন্ত করে প্রমানিত হয় সেসব পরিবারের বাসা-বাড়ির মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা উপ-পরিচালক আল- মামুন জেলা প্রশাসকের সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন ও সমাজসেবক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী।

অপরদিকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ ও অমৃত লাল দে মহা বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা করেন।

এছাড়া সরকারী মহিলা কলেজে পরিক্ষা থাকায় নিজ উদ্যেগে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পরিস্কার- পরিচ্ছন্নতার অংশ হিসাবে ক্যাম্পাসে ঝাড়ু দেয়া সহ ব্লিচিং পাউডার ছিটানো হয়।

এছাড়া জেলা প্রশাসনের আহবানে বরিশালের সকল সরকারী, বেসরকারী, সায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে একাত্ব প্রকাশ করে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেছে।

এদিকে জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হেসেন বলেন বরিশাল জেলার ১০ উপজেলায় মাধ্যমিক ও মাদ্রাসা সহ তাদের অধিনস্থ প্রায় ৮ শত ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে এ কর্মসূচী চালু করা হয়েছে যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে।