রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৫
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

পটুয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন কবির সিকদার ও মিঠুন সিকদার।

শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার রজপাড়া ও নবীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, বরগুনা জেলার আমতলী এলাকার বাসিন্দা কবির সিকদার ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে কলাপাড়ার রজপাড়া নামক গ্রামে আসে। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ১২ পিস ইয়াবাসহ আটক করে।

অপরদিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা মিঠুন সিকদারকে ৭০ গ্রাম গাঁজাসহ ফেরিঘাট এলাকা থেকে পুলিশ আটক করেছে। এরা দুজনই মাদক সেবন ও ব্যবসা করতো।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।