বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৮
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

নির্মাণকাজ শেষ না হতেই খসে পড়েছে পায়রা সেতুর পলেস্তারা

ডেস্ক রিপোর্ট  বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে নির্মাণাধীন অত্যাধুনিক এক্সটাডোজ ক্যাবল বক্স গার্ডার পায়রা সেতুর কাজ শেষ না হতেই নিচের অংশের পলেস্তারা খসে পড়েছে। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পলেস্তারা ধসের ছবি ছড়িয়ে পড়ায় নির্মাণ ত্রুটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার দুপুরে হঠাৎ করে লেবুখালী ফেরিঘাটের দক্ষিণ প্রান্তের একটি পিলারসংলগ্ন নির্মাণাধীন পায়রা ব্রিজের পলেস্তারা ধসের ঘটনা ঘটে। অন্তত দুই ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থের পলেস্তারা খসে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পথচারীদের অনেকেই যে যার মতো ছবি ও ভিডিও করে ফেসবুকে আপলোড দিলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

পায়রা সেতু প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল হালিম এ বিষয়ে বলেন, একটি স্প্যানে টেনশন দেওয়ার সময় দুই ফিটের মতো জায়গায় নিচের অংশের পলেস্তারা ধসে পড়েছে। এটি বড় ধরনের কোনো সমস্যা নয়।

এমনটি হওয়ার কথা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমনটি হওয়ার কথা নয়, তবে পরবর্তী সময় আমরা ঠিক করে নেব।

তিনি আরও বলেন, যারা টেকনিক্যাল বিষয় বোঝেন না, তারাই এটি নিয়ে গুঞ্জন রটাচ্ছেন। এ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রকল্প পরিচালক আরও বলেন, আমরা মূল ব্রিজের কাজে এগিয়ে আছি। ইতোমধ্যে পায়রা সেতুর নির্মাণ কাজ ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা ও করোনার কারণে আমরা পিছিয়ে ছিলাম। ইতোমধ্যে সেখান থেকে ৩০ শতাংশ কাজ অগ্রগতি হয়েছে।

২০২১ সালের মধ্যে ব্রিজের সার্বিক কাজ সম্পন্ন করে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।