রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৫
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

কুড়িগ্রামে সাংসদ আছলাম সওদাগরের ত্রাণ বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: বন্যা কবলিত অসহায় মানুষের খোঁজ নিতে প্রতিনিয়ত বন্যার্ত এলাকায় যাচ্ছেন ও ত্রাণ বিতরণ করছেন নাগেশ্বরী উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জনাব আছলাম সওদাগর।

শুক্রবার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মাঝিপাড়া, তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ী, বটতলা, চর তিলাইয়ে বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

কুড়িগ্রামে গঙ্গাধর, দুধকুমর, ব্রহ্মপুত্র ও সংকোষ নদের পানি কমতে শুরু করলেও টানা আটদিন ধরে পানিবন্দী লক্ষাধিক মানুষ রয়েছে চরম দুর্ভোগে। এখনো পানিবন্দি ১১ ইউনিয়ন ও পৌরসভার ৪টি ওয়ার্ডের প্রায় লক্ষাধিক মানুষ। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বাড়ছে তাদের দুর্ভোগ। বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় তারা গবাদিপশু নিয়ে আশ্রয় নিয়েছে ফ্লাড সেন্টার অথবা জেগে থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্রে। পথ-ঘাট ডুবে যাওয়ায় কলাগাছের ভেলায় চলাফেরা করছে তারা।

সংসদ সদস্য আছলাম সওদাগর এমপি বলেন, যারা আমাকে ভোট দিয়ে তাদের গোলাম বানিয়েছে তাদের বিপদে ঘরে বসে থাকলে আমার আতœা মরে যাওয়ার পরেও শান্তি পেতো না। তিনি আরও জানান, সব পরিবার ত্রাণ পাবে। কেউ বঞ্চিত হবে না। প্রতিবারের মতো এবারও বন্যার্তদের ঘরে ঘরে গিয়ে খোঁজ-খবর নিচ্ছি।