শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:২৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কুষ্টিয়ায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুষ্টিয়ায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার(১৭ মার্চ) কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক)’র সভানেত্রী দিলরুবা আলম।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে লাল দল এবং সবুজ দল নামে দুটি দল অংশ গ্রহন করেন। সবুজ দলের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এবং লাল দলের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন,

দলনেতার নেতৃত্বে দুটি দলের খেলোয়ারগণ খেলোয়ার সুলভ মনোভাব নিয়া একটি চমৎকার খেলা উপহার দেন। হৃদয় স্পর্শ খেলাটি ৭-১ গোলে সমাপ্তি হয়।

খেলা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিজয়ী এবং বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন।