শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৫৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

শিক্ষক নিবন্ধন সনদধারী ২৫৩ জনকে নিয়োগ দিতে রুল

ডেস্ক রিপোর্ট  ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করার পরও ২৫৩ সনদধারীকে শূন্য পদের বিপরীতে কেন নিয়োগের সুপারিশ করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাছিমুল ইসলাম রাজু। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ১৩তম শিক্ষক নিবন্ধন সনদধারীদের ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে শূন্য পদের ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করার নিয়ম থাকলেও এনটিআরসি তা না করায় প্রাথমিকভাবে কিছু প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তাদের পক্ষে রায় দেন। ওই রায়ের আলোকে বর্তমান রিটকারীরা শূন্য পদের বিপরীতে নিয়োগের সুপারিশ প্রার্থনা করে রিট দায়ের করেন।

রিটকারীরা হলেন- সুমন, সাইফুল্লাহ্, আবদুল জলিল, গোলজার হোসেন, মো. দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, রাহাতুল আশিকিন, মো. সোহেল, ফারুকুল ইসলাম, জসিম উদ্দিন, মো. বিল্লাল হোসেন, রাজিব রঞ্জন দাস, শহিদ আলম, কামরুন নাহার, মো. হাবিবুর রহমান, মো. জসিম উদ্দিন, জেসমিন আক্তার, রেজাউল করিম, মংশে মারমা, গোবিন্দ চন্দ্র দাসসহ ২৫৩ জন।