মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

গেরুয়া পোশাকে গাছ বেয়ে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন সাধুবাবা

অনলাইন ডেস্ক  গেরুয়া পোশাকে এক ‘সাধুবাবা’ গাছ বেয়ে সিংহের খাঁচায় লাফিয়ে ঢুকে পড়েন। ওই সাধুবাবার নাম গৌতম গুছাইত। শুক্রবার সকালে ভারতের আলিপুর চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।

মুহূর্তেই চিড়িয়াখানার নিরাপত্তাকর্মীরা তাকে দেখে ফেলেন। ওই সাধুবাবাকে বাঁচাতে যান তারা। এরই মাঝে সিংহ থাবা বসায় ওই ব্যক্তির গায়ে। আহত হয়ে খাঁচার মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেখান থেকে খুব দ্রুততার সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হয়। কোনও রকম প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। খবর জি নিউজের।

খবরে বলা হয়, এখনও পর্যন্ত পাওয়া খবরে ওই আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।

আলিপুর চিড়িয়াখানায় ওই সিংহের নাম বিশ্বাস। কর্মীদের তৎপরতায় তাকে বাঁচানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে চিড়িয়াখানার তরফে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডান পায়ে থাবা বসিয়েছে সিংহ। আঁচড়ের জেরে আহত ওই ব্যক্তি। কোমড়ে চোট রয়েছে। আপাতত অ্যান্টি হার্বিস ইনজেকশন দিয়ে সার্জারি বিভাগের অধীনে ভর্তি রাখা হয়েছিল তাঁকে। এখনও পর্যন্ত পাওয়া খবরে, আহত ব্যাক্তিকে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে।

চিড়িয়াখানার প্রবেশদ্বার খোলার ঘণ্টা খানেকের মধ্যে হইহই শুরু হয় সিংহের খাঁচার সামনে। এক সাধুবেশী ব্যক্তি ঢুকে পড়েছেন সিংহের খাঁচায়। মুহূর্তের মধ্যে সিংহের থাবায় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। কিন্তু কেন তিনি ঢুকতে গেলেন সিংহের খাঁচায়? প্রাণের ভয় হল না তার?

এসএসকেএম-এর বেডে শুয়ে আহত ওই ব্যক্তি জানিয়েছেন, ‘তিনি সিংহকে বাঁচাতে খাঁচার ভিতর ঢুকেছিলেন। বনের পশুকে বনেই রাখা উচিত। সিংহকে মুক্তি দিতে গিয়েছিলাম। চিড়িয়াখানায় থাকবে না সিংহ’।

কে আপনাকে সিংহকে বাঁচাতে আদেশ দিয়েছিল?-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওই সাধু বাবা বলেন, ‘ওই ব্যক্তি স্পষ্ট জানান, কেউ না। আমি নিজের ইচ্ছাতেই গিয়েছিলাম’।