বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১২
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

মিয়ানমারে শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে সামরিক জান্তা

অনলাইন ডেস্ক  মিয়ানমারে শিক্ষাপ্র্রতিষ্ঠান দখল করেছে দেশটির সামরিক জান্তা সরকার।এ ঘটনাকে শিশুদের মারাত্মক অধিকার লঙ্গন হয়েছে বলে বিবৃতি দিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, এক কোটি ২০ লাখ শিশু সংকটের মধ্যে রয়েছে।

এদিকে শুক্রবার দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনী শুক্রবার পর্যন্ত ১৩টি রাজ্যের ৬০টির বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করেছে। অন্তত একটি ক্ষেত্রে ক্যাম্পাসে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনী দুই শিক্ষককে প্রহার করেছে। নিরাপত্তা বাহিনী হাসপাতালসহ সরকারি প্রতিষ্ঠানগুলো কবজা করেছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে সেভ দ্য চিলড্রেন বলেছে, এসব ঘটনা বর্তমান সংকটকে আরও ঘনীভূত করবে এবং এগুলো শিশু অধিকার লঙ্ঘনের প্রতিচ্ছবি। যে কোনো পরিস্থিতিতেই নিরাপত্তা বাহিনীর স্কুল ব্যবহার করা উচিত নয়।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তারা দেশটির কাউন্সিলর ও নেত্রী অং সান সু চিসহ শীর্ষ নেতাদের বন্দি করে। পাশাপাশি সু চির বিরুদ্ধে আমদানি-রপ্তানি, ঘুসগ্রহণসহ তিনটি অভিযোগ এনেছে সামরিক জান্তা।