শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২১
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

মিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক

অনলাইন ডেস্ক  মিয়ানমারে চলমান সামরিক জান্তা সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক সাংবাদিককে আটক করা হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

সেখানে বলা হয়, মিয়ানমারের রাজধানী নাইপাইটোর আদালতের সামনে রিপোর্ট করছিলেন অং থুরা নামের ওই সাংবাদিক। তখন সাদা পোষাক পরিহিত এক লোক তাকে চিহ্নবিহীন ভ্যানে করে তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয় গণমাধ্যম মিজিমাতে কাজ করা হিটকে অং নামের আরো এক সাংবাদিককেও তুলে নেয় ওই ব্যক্তি।

এক বিবৃতিতে বিবিসি বলছে, এ ঘটনায় তারা উদ্বিগ্ন এবং স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছে যেন তাকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো সাংবাদিকের সন্ধান পাওয়া যায়নি।

মিয়ানমারে অবস্থান করা প্রতিটি কর্মীর নিরাপত্তার ব্যাপারে বিবিসি সবসময় গুরুত্ব দিচ্ছে এবং অং থুরাকে খুঁজে বের করার জন্য যথাসম্ভব সবরকম চেষ্টা করা হচ্ছে, বিবৃতিতে উল্লেখ করা হয়।

সেখানে আরো বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবগত করা এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। অং থুরা বিগত কয়েকবছর ধরেই বিবিসির সংবাদদাতা হিসেবে নাইপাইটোর বিভিন্ন ইভেন্ট কাভার করে আসছেন।

গত ১ ফেব্রুয়ারি থেকে চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জন সাংবাদিককে আটক করেছে মিয়ানমার সরকার। এদের মধ্যে ১৬ জন এখনো কারাগারে আছেন। ইতোমধ্যে পাঁচটি মিডিয়ার লাইসেন্স বাতিল করে দিয়েছে সামরিক বাহিনী।