রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শুভ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুভ ঠাকুরগাঁও সদর উপজেলার আইডিয়াল  স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ও নিশ্চিন্তপুর মহল্লার মধু বিক্রেতা দুলাল আলীর ছেলে।
শনিবার দুপুর ১টা ১০মিনিটে শুভ ও তার সহপাঠীরা সদর উপজেলার পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে শুভকে তাঁর সহপাঠীরা দেখতে না পেয়ে  খোঁজাখুঁজি শুরু করে।
পরে সেই সংবাদ পেয়ে ঘটনা স্থলে শুভ’র বাবা-মা স্বজন ও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, পুলিশের দল, ফায়ার সার্ভিসের টিম উপস্থিত হন। তখন স্থানীয়দের সাথে উদ্ধার কাজে নামেন ফায়ার সার্ভিস। দীর্ঘ এক ঘন্টা খোঁজা-খোঁজির পর ঐ পুকুর থেকে শুভকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে ঠাকুরগাঁও আধুনিক  সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় শুভ’র পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর  রহমান (পিপিএম) সেবা।