রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:২৪
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বরিশালে ৫শ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ডেক্সরিপোর্ট: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল নগরীর জিয়া সড়ক থেকে ৫শ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  কোতয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর জিয়াসড়ক মৃধা বাড়ির সামনে থেকে আটক করা হয় । আটককৃত ব্যাক্তি হলেন মাদারিপুরের খুনের চর এলাকার মো. আজিজ সরদারের ছেলে আসাদ সরদার।

কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর জিয়াসড়ক এলাকা থেকে আসাদ নামের এক মাদক ব্যবসায়ীকে ৫শ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামল দায়ের করা হয়েছে। মাদক রিরোধী অভিযানটি পরিচালনা করেন কোতয়ালী মডেল থানার এসআই সমিরন মন্ডল ,এএসআই সুমন ও এএসআই বিধান।