মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০২
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

সিন্ধুর পানি বণ্টন নিয়ে সংলাপে বসছে ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক  সিন্ধুর পানি বণ্টন নিয়ে আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার থেকে দিল্লিতে শুরু হবে দুদিনের এ বৈঠক।

দুই বছর পর আলোচনায় বসতে চলেছে প্রতিবেশী দেশ দুটি। সিন্ধুর পানি বণ্টন নিয়ে দুই দেশের বিশেষজ্ঞরা নিজেদের মতামত জানাবেন এই বৈঠকে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

পাকিস্তান জানিয়েছে, পার্মান্যান্ট ইন্ডাস কমিশনের ১১৬তম বৈঠকে যোগ দিতে ও পানিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তাদের প্রতিনিধিদল ভারতে যাচ্ছে।

লাদাখে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প শুরু করেছে ভারত। এসব প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। সেই বিষয়েও আলোচনা হওয়ার কথা এ বৈঠকে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, চুক্তির আওতায় অনেক বিষয় রয়েছে। যেমন পাকাল দুল ও লোয়ার কালনাই হাইড্রোইলেকট্রনিক প্ল্যান্ট নিয়ে আগেই আমরা আমাদের আপত্তি জানিয়েছি। সেসব বিষয় নিয়ে এবার মুখোমুখি আলোচনা হবে।