মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৩৩
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে পৃথক ভাবার সুযোগ নেই: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট  বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে পৃথক করে ভাবার সুযোগ নেই উল্লেখ করে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস শুরু হয়েছিল টুঙিপাড়া থেকে। সেই শৈশব থেকে নিজের সুখ দু:খ নিয়ে না ভেবে দেশের মানুষকে নিয়ে ভেবেছেন। আজীবন বাংলা ও বাঙালিকে ভালোবেসে গেছেন বঙ্গবন্ধু।

সোমবার (২২ মার্চ) মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার ষষ্ঠ দিনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধির দেশ হিসেবে বিশ্বের বুকে দাঁড়াচ্ছে। তিনি বলেন, সরকার যখন আন্তরিক ভাবে কাজ করে তখনই কেবল একটি রাষ্ট্র উন্নতির দিকে ধাবিত হয়।

জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অন্তরঙ্গের বঙ্গবন্ধু আরও শক্তিশালী বলে মনে করেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। রাষ্ট্রপতি বলেন, দেশ বিভাগের পর শেখ মুজিব শুরু করেন বাঙালির অধিকার আদায়ের আন্দোলন। বঙবন্ধুই ঘোষণা করেন পূর্ব বাংলার নাম হবে বাংলাদেশ। সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরতা নয় এ ছিল বঙ্গবন্ধুর কূটনৈতিক মূলনীতি।

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার সোমবার ষষ্ঠ দিনের অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘বাংলার মাটি আমার মাটি’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি।

বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে সীমিত আকারে ৫০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত আছেন। অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা অনুষ্ঠান বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয়েছে। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।