মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৩৭
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করলো ভারত

ডেস্ক রিপোর্ট  গান্ধী শান্তি পুরস্কার ২০২০-এ ভূষিত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোমবার(২২ মার্চ) এ পুরস্কার ঘোষণা করা হয়। অহিংস ও গান্ধীবাদী আদর্শে আর্থ-সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনে রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরের আগে এই ঘোষণা এসেছে।

আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কারের জুরি বোর্ডে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ সালের পুরস্কার ঘোষণা করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মানবাধিকার ও স্বাধীনতার কাণ্ডারি ছিলেন বঙ্গবন্ধু। ভারতীয়দের কাছেও তিনি নায়ক। বঙ্গবন্ধুর উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশের ঐতিহ্যকেও বন্ধুত্বপূর্ণ করেছে। তার দেখানো পথেই দুই দেশের বন্ধুত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।

১৯৯৫ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করছে ভারত সরকার। ওই বছর মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তার মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এ পুরস্কার চালু করে। প্রত্যেক পুরস্কারজয়ী ১ কোটি টাকা করে পাবেন। সঙ্গে স্মারক, প্রশংসাপত্র এবং একটি ঐতিহ্যশালী হস্তনির্মিত কারুকার্য করা জিনিস।

২০১৫ সালের জন্য গান্ধী শান্তি পুরস্কার পেয়েছে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী, ২০১৬ সালের পুরস্কার বিজেতা অক্ষয় পাত্র ফাউন্ডেশন, ২০১৭ সালের জন্য পেয়েছে একল অভিযান ট্রাস্ট এবং ২০১৮ সালের জন্য পুরস্কারপ্রাপক ইয়োহেই সাসাকাওয়া।