মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৪৯
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রিটেনের রানীর শুভেচ্ছা বার্তা

অনলাইন ডেস্ক  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। সোমবার (২২ মার্চ) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে রানীর শুভেচ্ছার কথা জানানো হয়েছে।

২১ মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। আমি বাংলাদেশের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি। বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন।’

‘আমি আশা করি, বিশ্বব্যাপী যে করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে তা দ্রুত কাটিয়ে উঠবে। পাশাপাশি ভালো সময়ের প্রত্যাশায় থাকলাম।’

‘মুজিব চিরন্তন’প্রতিপাদ্যে ১৭ থেকে জাতীয় প্যারেড স্কোয়ারে শুরু হয়েছে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যেই ব্রিটেনের রানী এ শুভেচ্ছা বার্তা পাঠালেন।