সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:১৫
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বাইক চালিয়ে সচিবালয়ে মাশরাফি

স্পোর্টস ডেস্ক  অন্য সব নেতাদের থেকে একদম আলাদা মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট থেকে রাজনীতির মাঠে অংশ নিয়েই নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য বনে যাওয়া মাশরাফি সাধারণ জনগণের মতোই সোমবার বাইক চালিয়ে হাজির হলেন সচিবালয়ে।

জাতীয় সংসদের একজন সদস্য হয়েও কোনো ধরনের নিরাপত্তা বেস্টনি এবং ট্রাফিক পুলিশের কাছ থেকে ‘ভিআইপি’ সুবিধা না নিয়ে যানজটের মধ্যেই দাঁড়িয়ে রইলেন দেশের সাবেক এ সফল অধিনায়ক।

দেশ-বিদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর এই আইডলের বাইক চালিয়ে সচিবালয়ে যাওয়ার ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারই ছোটভাই মোরসালিন মুর্তজা। ছবিটি ফেসবুকে আপলোড হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।