সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৪৪
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ভোলায় জেলে ট্রলার ডুবির ঘটনায় ৬ জেলে উদ্ধার

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগর মোহনায় জেলেদের ট্রলার ডুবির চার ঘন্টা পর নিখোঁজ ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে।

রোববার(৪আগষ্ট) দুপুর দেড়টার দিকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে প্রাথমিকভাবে গনি মাঝি ও ইব্রাহিম মাঝির নাম জানা গেছে।

ঢালচরের মৎস্য আড়তদার শাহে আলম জানান, সকাল ৯টার দিকে ঢালচরের ইব্রাহিম ও গনিসহ ৬ জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। এ সময় সাগর মোহনার পয়ষট্রি চর নামক এলাকায় হঠাৎ উত্তাল ঢেউয়ের তোড়ে তাদের ট্রলার ডুবে যায়। খবর পেয়ে ঢালচর থেকে তৈয়ব, হান্নান ও রবিউল মাঝির ৩টি ট্রলার গিয়ে জেলেদের উদ্ধার করে।