বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০৬
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিজিবির বৃক্ষরোপন কর্মসূচী পালিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ  ঠাকুরগাঁও সদর উপজেলা একতা প্রতিবন্ধী উন্নয়ন ও পূর্নবাসন কেন্দ্রের বিশেষ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
রোববার বেলা ১১টায় একতা প্রতিবন্ধী উন্নয়ন ও পূর্নবাসন কেন্দ্রের নিজস্ব চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন করেন ল্যা: কর্নেল এমএনএম সামীউন্নবী চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারি পরিচালক রাজ মাহমুদ, কোম্পানি কমান্ডার গোফরান আলী, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, একতা প্রতিবন্ধী উন্নয়ন ও পূর্নবাসন  কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ।
৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক ল্যা: কর্নেল সামাউন্নবী বলেন, এই প্রতিবন্ধী শিশু সমাজের অনেকেই অবহেলার চোখে দেখেন। কিন্তু আমাদের দেশে প্রতিবন্ধী শিশুরা সম্প্রতি সময়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন  বিভিন্ন কাজ করে। এই শিশুদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহন করতে খুবই ভাল লাগছে। তারাই এই রোপনকৃত গাছ গুলোর পরিচর্যা করে একদিন বড় করে তুলবে।
তিনি আরও বলেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি মহিলা ছাত্রী নিবাস নির্মাণ করবেন।একতা প্রতিবন্ধী উন্নয়ন ও পূর্নবাসন কেন্দ্রে ৫শতাধি গাছ রোপন করা হয়।