সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:২২
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ে এক মটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার (৪ আগষ্ট) দুপুর সোয়া ১ টার দিকে ঠাকুরগাঁওয়ের বাসষ্ট্যান্ড এলাকার এনামুল পাম্প সংলগ্ন দক্ষিন পাশে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মটরসাইকেল আরোহীর নাম লক্ষ্মী চন্দ্র (২৮)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল দলুয়া নামক এলাকার মৃত পাহাড়ীয়া চন্দ্র’র ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দুপুর সোয়া ১ টার দিকে শহরের এনামুল পাম্পের সামনে দিয়ে মটরসাইকেল যোগে গ্রামীণ চক্ষু হাসপাতাল যাওয়ার পথে একটি ট্রাক মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহীর মাথা থেতলে গিয়ে মারা যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ সদর থানায় নিয়ে যায়।
সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান (পিপিএম-সেবা)।