সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:২৮
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ভোলায় পুলিশ সুপারের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

ভোলা জেলা প্রতিনিধি:ভোলায় জেলা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ মশার আবাসস্থল ধ্বংসের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নেতৃত্বে পুলিশ লাইনে মশার সম্ভাব্য আবাসস্থল পরিষ্কার করেন পুলিশের সদস্যরা।

এসময় তারা পুলিশ লাইন ক্যাম্পাসের বিভিন্ন ড্রেন ও ময়লাযুক্ত এলাকা পরিষ্কার করা হয়।

রোববার(৪আগষ্ট) সকালে ভোলা পুলিশ লাইন থেকে এই কার্য়ক্রম শুরু করা হয়।

এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন আগস্ট মাস আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিন রয়েছে। এর মধ্যে পবিত্র ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট ও ২১ আগস্ট এর মতো গুরুত্বপূর্ণ কিছু দিবস এ মাসে পালন করা হয়। কিন্তু এ ঘটনাগুলোকে পিছনে ফেলে সামনে এসে দাঁড়িয়েছে ডেঙ্গু। এই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমাদের সকল সরকারি প্রতিষ্ঠান সমানভাবে কাজ করে যাচ্ছে।

আগস্ট মাসে যে গুরুত্বপূর্ণ দিন রয়েছে সেই সকল দিনে গুরুত্বের সাথে দ্বায়িত্ব পালন করে থাকে পুলিশ। ভোলা পুলিশের প্রাণ কেন্দ্র হচ্ছে ভোলা পুলিশ লাইন্স। যে পুলিশ সদস্যরা এখানে থাকে তাঁরাই এই গুরুত্বপূর্ণ দিনে দ্বায়িত্ব পালন করে থাকে। তাই তাদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছি এবং তারই অংশ হিসেবে পুলিশ লাইন্স এর আসে পাশে যত মশাপ্রবণ এলাকা আছে সেগুলো আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার আওতায় নিয়ে এসেছি। আমরা গত কয়েক দিন যাবৎ এ কার্যক্রম অব্যাহত রেখেছি এবং বাহিরের কাউকে না নিয়ে পুলিশ সদস্যদের দিয়েই আমরা আমাদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছি।

তিনি আরো বলেন আসন্ন ঈদুল আযহায় ভোলা জেলা পুলিশ জনগনের জানমালের নিরাপত্তায় সর্বদা প্রস্তুত রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মোহাম্মদ শাফিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) এসএম মিজানুর রহমান প্রমূখ।