শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:১৪
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ফেডারেল বিচারক হিসেবে প্রথমবার মুসলিমকে মনোনয়ন দিলেন বাইডেন

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (৩০ মার্চ) ফেডারেল বিচারক হিসেবে প্রথমবারের মতো একজন মুসলিমকে মনোনয়ন দিয়েছেন। তার নাম জাহিদ কোরাইশি। বর্তমানে তিনি নিউ জার্সিতে ম্যাজিষ্ট্রেট বিচারক হিসেবে কাজ করছেন।

এছাড়াও ফেডারেল বিচারক হিসেবে কয়েকজন কৃষ্ণাঙ্গ নারী, একজন এশিয়ান আমেরিকানকেও মনোনয়ন দেওয়া হয়েছে।

বাইডেন প্রথমেই কেতাঞ্জি ব্রাউন জ্যাকসনকে মনোনয়ন দিয়েছেন। তিনি আফ্রিকান আমেরিকান। এছাড়া তিনি আরো দুইজন আফ্রিকান আমেরিকান নারীকে বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। এছাড়া রয়েছে এশিয়ান আমেরিকান।

বাইডেন এক বিবৃতিতে বলেছেন, এ মনোনয়ন সার্বিকভাবে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক বৈচিত্রকে প্রতিনিধিত্ব করছে যা আমাদের জাতিকে শক্তিশালী করবে।

উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মনোনীত এসব লোক আজীবন সুপ্রিম ও ফেডারেল আদালতে কাজ করে যাবেন। তবে প্রেসিডেন্টের এসব মনোনয়ন সিনেটে অনুমোদিত হতে হবে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত চার বছরে মূলত রক্ষণশীল শেতাঙ্গ পুরুষকেই ফেডারেল আদালতগুলোতে নিয়োগের যে প্রচেষ্টা চালিয়ে এসেছিলেন বাইডেন তার বিপরীতে দাঁড়িয়ে যে ১১ জনকে মনোনয়ন দিয়েছেন এর মধ্যে পুরুষ মাত্র দুইজন। এদের কেউ শেতাঙ্গ নয়। যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের নয়জন বিচারকের মধ্যে এখনও পর্যন্ত কোন কৃষ্ণাঙ্গ নারী নেই।