শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৫৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

নৌ-পথেও ভাড়া বাড়লো, আজ থেকে কার্যকর

ডেস্ক রিপোর্ট  গণপরিবহনে ভাড়া বৃদ্ধির পর নৌপথেও ভাড়া বাড়ানো হয়েছে। সরকারি নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী বহনের শর্তে নৌ-পরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকেই বর্ধিত এই ভাড়া কার্যকর হচ্ছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সচিবালয়ে ব্রিফিংয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা জানান।

তবে বর্ধিত ৬০ শতাংশ ভাড়া কেবিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে তিনি জানান।

এর আগে বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনার পর ভাড়া বাড়ানোর প্রস্তাবের চিঠি নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। সেখানে ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলা হয়।

এর আগে বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়। বুধবার থেকে অর্ধেক যাত্রী বহনের শর্তে এই ভাড়া কার্যকর হয়। এছাড়া ট্রেনের টিকিটও অর্ধেক বিক্রির নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দুই সপ্তাহের জন্য ১৮টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে- গণপরিবহনে স্বাস্থ্যবিধি পালন এবং ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন।

এর আগে করোনা মহামারীর কারণে গত বছরও বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত হলে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল। তবে ভাড়া বাড়ানো হলেও অর্ধেক যাত্রী নেওয়ার সিদ্ধান্ত অনেক গণপরিবহনই মানেনি বলে অভিযোগ রয়েছে।