মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২০
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

প্রথম ডোজেই কার্যকরী ফলাফল ফাইজারের

অনলাইন ডেস্ক  করোনা ভ্যাকসিন ফাইজারের প্রথম ডোজেই যথেষ্ট কার্যকরী ফলাফল পাওয়া গেছে। এমনটাই তথ্য উঠে এলো এক গবেষণায়। করোনা ঠেকাতে ফাইজার ও বায়োএনটেকের যৌথভাবে বানানো ভ্যাকসিন যথেষ্ট কার্যকরী। দ্বিতীয় ডোজ নেওয়ার পর সংক্রমণের সম্ভাবনা শতকরা ৯০ ভাগ কমেছে।

২০২০ সালের ১৪ ডিসেম্বর থেকে শুরু করে ২০২১ সালের ১৩ মার্চ পর্যন্ত প্রায় ১৩ সপ্তাহ ধরে চলেছে এই পরীক্ষা। আমেরিকায় প্রায় ৪ হাজার লোকের উপর গবেষণা চালিয়ে এমন তথ্য প্রকাশ করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) নামের একটি সংস্থা।

এক বিবৃতিতে সিডিসির পরিচালক রোশেল ওয়ালেন্সকি জানান, ‘এই পরীক্ষা থেকে আমরা আমাদের ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে পারছি।’

অন্যদিকে, কানাডায় আপাতত বন্ধ রাখা হয়েছে পঞ্চান্ন বছরের নিচে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রয়োগ প্রক্রিয়া। তার আগে, ডেনমার্কেও এই ভ্যাকসিন প্রয়োগ আরও ৩ সপ্তাহ স্থগিত করা হয়।