বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:০৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ক্যাপিটল হিলে আবারও হামলার চেষ্টা,নিহত ২

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আবারও হামলার চেষ্টা চালানো হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) ভবনের উত্তর দিকের প্রবেশমুখে এ হামলার চেষ্টা করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলেও জানা গেছে। হামলার পরই লকডাউন করা হয় পুরো ভবন।

জানা যায়, শুক্রবার গাড়ি নিয়ে এক ব্যক্তি কংগ্রেস ভবনের উত্তর দিকের প্রবেশমুখের ব্যারিকেডে সজোরে ধাক্কা দেয়। এতে প্রবেশমুখে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মী আহত হন। পরে ওই হামলাকারী ছুরি নিয়ে ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের ওপর হামলা করে। এ সময় আরেকজন নিরাপত্তাকর্মী তাকে বাধা দেয় এবং গুলি চালায়। পরে আহত অবস্থায় হামলাকারী ও নিরাপত্তাকর্মীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামলাকারী ও এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে বলে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সূত্র। এছাড়াও আহত নিরাপত্তাবাহিনীর সদস্যরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও নিশ্চিত করেছেন তারা।