বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:১৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

শ্বাসকষ্টে ভুগছেন গোলাম রাব্বানী

ডেস্ক রিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকালে নিজের ভেরিফায়েড আইডিতে ডাকসুর সাবেক জিএস রাব্বানী লেখেন, জ্বর, সর্দিকাশি আর শারীরিক দুর্বলতার সঙ্গে গত দুদিন যাবত শ্বাসকষ্ট আর বুকে চাপ অনুভব করছি। গত রাতে কিছু সময়ের জন্য অক্সিজেন সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছে।

চাঁদাবাজিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের সেপ্টেম্বরে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

তাদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে চাঁদা দাবির অভিযোগও উঠে।

এরপর ভুল সংশোধনের সুযোগ চেয়ে ও ক্ষমাপ্রার্থনা করে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছিলেন গোলাম রাব্বানী।