বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ১০:৩০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

সোমবার ভোর থেকে লকডাউন কার্যকর

ডেস্ক রিপোর্ট  সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সোমবার (৫ এপ্রিল) ভোর থেকেই সারাদেশে লকডাউন কার্যকর হচ্ছে।

শনিবার বিকালে সচিবদের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকের একটি সূত্র জানায়, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউনের তারিখ নির্ধারণে আজ শনিবার বিকালে সচিবদের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সোমবার (৫ এপ্রিল) ভোর থেকেই সারাদেশে লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

সূত্র আরও জানায়, লকডাউনের সময় শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকতে হবে।

গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। শিল্প-কলকারখানা খোলা থাকবে।